বাংলাবাংলা
সাইন ইন

বাচ্চার সাথে এখনই
একটা ঝটপট গেম খেলুন

বয়স বাছুন, একটা গেম চাপুন। ছোট্ট রাউন্ড, বড় বড় বোতাম, শেষে একটা কার্ড।

  • সাইন আপ লাগবে না
  • ফ্রি
  • প্রিন্ট করুন বা স্ক্রিনে খেলুন
বাচ্চার বয়স
৩০ সেকেন্ডের রাউন্ড
একটা গেম চাপলেই শুরু

হাতে-কলমে স্কিল

ডিম সেদ্ধ, জুতোর ফিতা বাঁধা, দোকানে কেনাকাটা। ১২টা বিষয়, ৬৫টা চ্যালেঞ্জ, প্রতিটায় ভিডিও আর ধাপ।

১২টা স্কিলই দেখুন

আরো যেভাবে কাজ করে

1বাচ্চা বাস্তবের একটা কাজ করে
2আপনি প্রমাণ হিসেবে একটা ছবি পাঠান
3পাসপোর্টে একটা ব্যাজ জমা হয়
ফ্রি শুরু করুন
সিলেবাসের বাইরে১২টা স্কিল এরিয়া · ১০০+ চ্যালেঞ্জ
অটোপ্লে নেই, কমেন্ট নেইবাছাই করা ২-৩টা ভিডিও, ব্যস
প্রতিটা ব্যাজ আপনি অ্যাপ্রুভ করেনআপনি ছাড়া কিছুই কাউন্ট হয় না
ভিডিওর লিমিট আছেদিনে কতক্ষণ, আপনি ঠিক করেন
আরো কেন

রেজাল্ট কার্ডে
সব ধরা পড়ে না।

ম্যাথ, সায়েন্স আর সিলেবাস স্কুল সামলাচ্ছে। কিন্তু ডিম সেদ্ধ করা, ব্যাট ধরা, বা ফেক ভিডিও চেনা, এগুলোর কোনো ক্লাস নেই।

স্কুল সাবজেক্ট শেখায়

ম্যাথ, সায়েন্স, ভাষা। জরুরি, আর সেটা স্কুল আর একশটা টিউশন অ্যাপ সামলাচ্ছে।

জীবন চায় আরো

বাচ্চা কি রান্না করতে পারে? রাস্তা পার হতে পারে? ভাংতি গুনতে পারে? গাছ বাঁচিয়ে রাখতে পারে? শখে একটা বই পড়ে?

এগুলো কেউ শেখায় না

স্কুল আর ব্যস্ত বাবা-মায়ের মাঝখানে এগুলো পড়ে থাকে। আরো সেটাই তুলে নেয়, একটা একটা ছোট চ্যালেঞ্জে।

আরো মানে আরো।

বড় হওয়ার বাকি অর্ধেকটা: আসল স্কিল, নিজে হাতে করা, প্রুফসহ।

আরো কীভাবে কাজ করে

একটু দেখো। অনেক করো।

প্রতিটা চ্যালেঞ্জ একই রকম: ৫ মিনিট ভিডিও, তারপর আসল কাজ।

1দেখো

প্রতি চ্যালেঞ্জে ২-৩টা ছোট ভিডিও, আমাদের টিমের বাছাই করা। অটোপ্লে নেই, ঘুরপাক নেই।

2নিজে করো

ডিম সেদ্ধ করো। গাছে পানি দাও। দোকান থেকে রুটি কিনে ভাংতি গুনে নাও। স্ক্রিন ছেড়ে, আসল দুনিয়ায়।

3প্রুফ দেখাও

একটা ছবি বা ছোট ভিডিও, আর নিজের ভাষায় দুই লাইন: কী শিখলে।

4ব্যাজ নাও

আপনি এক ট্যাপে অ্যাপ্রুভ করেন। বাচ্চা পায় ব্যাজ, আর "আমি পারি" ফিলিংটা।

১২টা স্কিল এরিয়া · ১০০+ চ্যালেঞ্জ

স্কুল যা শেখায় না, সব এখানে।

চার বছরে জুতার ফিতা বাঁধা থেকে পনেরো বছরে AI-এর ভুল ধরা পর্যন্ত।

আর হ্যাঁ, স্ক্রিন

স্ক্রিন টাইম তো হবেই।
এবার সেটা কাজে লাগুক।

ফোনটা দেন ২০ মিনিটের জন্য। অটোপ্লে ঠিক করে পরের দুই ঘণ্টা। আরো বানানো হয়েছে ঠিক উল্টোভাবে।

অটোপ্লে নেই, কমেন্ট নেই

শুধু আমাদের টিমের বাছাই করা ২-৩টা ভিডিও, আরো-র ভেতরে। ইউটিউবের হোমপেজ বাচ্চা কখনো দেখে না।

লিমিট আপনার হাতে

দিনে কতক্ষণ ভিডিও, আপনি ঠিক করেন। সময় শেষ হলে ভিডিও থেমে যায়। কাজ করা থামে না।

প্রতিটা ভিডিও শেষ হয় স্ক্রিনের বাইরে

৫ মিনিট দেখা, তারপর রান্নাঘর, বারান্দা, বা মাঠ।

বাবা-মায়ের জন্যও

আপনি সব দেখেন।
বাচ্চা ভরসা পায়।

ড্যাশবোর্ড ফোনে চলে, ল্যাপটপে বড় হয়ে খোলে।

  • এক ট্যাপে প্রুফ অ্যাপ্রুভ। ছবি দেখুন, বাচ্চার লেখা পড়ুন, ব্যাজ দিন।
  • ভিডিওর লিমিট সেট করুন। সময় শেষ, ভিডিও বন্ধ। কাজ করা কখনো বন্ধ হয় না।
  • সপ্তাহে সপ্তাহে স্কিল বাড়তে দেখুন। কয়টা চ্যালেঞ্জ, কোন কোন স্কিল, কয়টা মেডেল।
  • সব বাচ্চা, এক অ্যাকাউন্ট। আলাদা প্রোফাইল, আলাদা প্রগ্রেস, আপনার একটাই লগইন।
ড্যাশবোর্ড ডেমো দেখুন
প্যারেন্ট ড্যাশবোর্ড
১২চ্যালেঞ্জ শেষ
৩স্কিল এরিয়া
২৬ মিএই সপ্তাহে দেখেছে
ডিম সেদ্ধ · ছবির প্রুফআয়ান পাঠিয়েছে · বিকাল ৪:১২
অ্যাপ্রুভ
গাছে পানি · ৫ দিনের ৩স্ট্রিক ঠিক আছে
স্কুলের জন্য

সিলেবাসের বাইরের অর্ধেকটা, প্রমাণসহ।

স্কুল পায় ক্লাস অনুযায়ী হিসাব: কয়টা চ্যালেঞ্জ শেষ, কয়টা খেলার ড্রিল, কয়টা বই পড়া হলো। বড় হওয়ার যে অংশটা স্কুল সবসময় করাতে চেয়েছে, এবার তার রেকর্ড থাকে।

সিলেবাসের পাশাপাশি চলে

কোনো ক্লাসের সাথে এটার প্রতিযোগিতা নেই। স্কুলের কো-কারিকুলার ইচ্ছাটাকে আরো একটা রাস্তা দেয়।

একটাই হিসাব

কত শব্দ পড়া হলো, কয়টা চ্যালেঞ্জ, কয়টা ড্রিল। বাচ্চা থেকে ক্লাস, ক্লাস থেকে স্কুল, সব যোগ হয়।

বাংলা আর ইংরেজি, দুটোই

প্রতিটা স্ক্রিন, চ্যালেঞ্জ আর বই দুই ভাষাতেই চলে, বাচ্চা অনুযায়ী বদলানো যায়।

প্রাইসিং

ফ্রি মানে ফ্রি।

বাচ্চার শুরু করতে যা যা লাগে, সব ফ্রি। যারা আরো চান, তাদের জন্য প্লাস।

এখান থেকে শুরু

আরো ফ্রি

৳০
শুরু করতে ফ্রি · কার্ড লাগে না
  • ১২টা স্কিল এরিয়া, ১০০+ চ্যালেঞ্জ
  • বাছাই করা ভিডিও, অটোপ্লে নেই
  • পুরো প্যারেন্ট ড্যাশবোর্ড আর ভিডিও লিমিট
  • ব্যাজ, মেডেল আর ৩টা পর্যন্ত বাচ্চার প্রোফাইল
ফ্রি অ্যাকাউন্ট খুলুন

আরো প্লাস

শিগগিরই আসছে
ফাউন্ডিং ফ্যামিলিরা আগে পাবেন
  • প্রিমিয়াম চ্যালেঞ্জ প্যাক
  • প্রিন্টেড সার্টিফিকেট আর মেডেল কিট, বাসায় ডেলিভারি
  • আরো ডিটেইল প্রগ্রেস রিপোর্ট
  • স্কিল লেভেল শেষ করলে অফিসিয়াল আরো সার্টিফিকেশন
  • স্কিল অডিট ডে-তে আগে এন্ট্রি
ফ্রি জয়েন করুন, খবর পাবেন
আপনার শহরে আসছে

স্কিল অডিট ডে

একটা উইকেন্ড ইভেন্ট, যেখানে বাচ্চারা লাইভ দেখায় কী পারে। আসল বিচারক, আসল পুরস্কার, আর বাসায় যে খেটেছে তার জন্য একটা স্টেজ।

লাইভ দেখাও

বাসায় যে ব্যাজ পেয়েছে, সেটা ভেরিফায়ারের সামনে করে দেখাও: ভাত রান্না, গিঁট বাঁধা, ভাংতি গোনা। যারা রেস করতে চায়, তাদের জন্য টাইমড রাউন্ড।

সার্টিফাইড হও

স্পটে ভেরিফাই হলে বাসার ব্যাজ হয়ে যায় অফিসিয়াল আরো সার্টিফিকেট। সাইন করা, প্রিন্ট করা, ফ্রেমে বাঁধানোর মতো।

স্টেজে জেতো

বয়স অনুযায়ী র‍্যাংকিং, মেডেল আর অ্যাওয়ার্ড। বাচ্চা বাড়ি ফেরে হাতে কিছু নিয়ে, আর পরের স্কিলটা শুরু করার ইচ্ছা নিয়ে।

একটা উইকেন্ড প্ল্যান, যেটা নিজেই চলে

বাচ্চারা পায় স্টেজ আর হাততালি। আপনি পান একটা সকাল, যেখানে ওরা ব্যস্ত, গর্বিত, আর ফোন থেকে দূরে। ফাউন্ডিং ফ্যামিলিরা ইভেন্টের তারিখ আগে জানেন।

শুরুর পরিবার হয়ে যান

আরোর দরজা সবে খুলল। যে পরিবারগুলো শুরু থেকে আছে, তারা অ্যাপের সাথে আরও কিছু পান: নতুন যা কিছু বানাই সবার আগে, স্কিল অডিট ডে-তে প্রথম ডাক, আর সামনে কী আসবে তাতে সত্যিকারের মত। আপনার বাচ্চার কথাতেই আরো গড়ে ওঠে।

শুরুর পরিবারে যোগ দিন, ফ্রি
বাবা-মায়েরা যা জিজ্ঞেস করেন

সোজা প্রশ্ন। সোজা উত্তর।

এটা কি আরেকটা পড়াশোনার অ্যাপ?
না। ম্যাথ, সায়েন্স, ভাষা স্কুলের কাজ, আরো সিলেবাসে হাত দেয় না। আরো শেখায় তার পাশের জিনিসগুলো: রান্না, খেলা, গান, টাকার হিসাব, পড়ার অভ্যাস, অনলাইনে সেফ থাকা। পড়াশোনার জন্য স্কুল, বাকি সবকিছুর জন্য আরো।
সত্যিই ফ্রি? কোথায় ফাঁক?
সত্যিই ফ্রি। আরো-র মূল জিনিসগুলো ফ্রি থাকবে: সব স্কিল এরিয়া, বাছাই করা ভিডিও, ড্যাশবোর্ড, ব্যাজ। পরে আরো প্লাস-এ থাকবে বাড়তি জিনিস, যেমন প্রিমিয়াম চ্যালেঞ্জ প্যাক আর প্রিন্টেড মেডেল কিট। বাচ্চার শেখার জন্য প্লাস কখনো লাগবে না।
ভিডিওগুলো কোথা থেকে আসে?
ইউটিউব থেকে, কিন্তু প্রতি চ্যালেঞ্জে শুধু সেরা ২-৩টা ভিডিও বা শর্টস, আমাদের টিমের বাছাই করা, আরো-র ভেতরে বসানো। ইউটিউবের হোমপেজ, কমেন্ট বা সাজেশন বাচ্চা কখনো দেখে না।
এটা কি আরো স্ক্রিন টাইম হয়ে যাবে না?
উল্টোটা, ইচ্ছে করেই। ভিডিও দেখার লিমিট আছে (আপনি ঠিক করেন, সময় শেষ হলে ভিডিও থেমে যায়), আর প্রতিটা মিনিট দেখা শেষ হয় স্ক্রিনের বাইরে একটা কাজে। আরো-র চ্যালেঞ্জের বেশিরভাগটা হয় আপনার রান্নাঘরে, বারান্দায় বা পাড়ায়।
বাচ্চা সত্যিই কাজটা করেছে, বুঝব কীভাবে?
ও প্রুফ পাঠায়: একটা ছবি বা ছোট ভিডিও, আর কী শিখল সেটা দুই লাইনে। সেটা আগে আপনার কাছে আসে। আপনি দেখেন, আপনি অ্যাপ্রুভ করেন, তারপর ব্যাজ। বড় কারো ট্যাপ ছাড়া কিছুই কাউন্ট হয় না।
কোন বয়সের জন্য?
কেজি থেকে হাই স্কুল, মোটামুটি ৪ থেকে ১৬। চ্যালেঞ্জগুলো লেভেল অনুযায়ী মার্ক করা। চুলা, ছুরি, বাইরে যাওয়া বা AI টুল, এসবে পরিষ্কার লেখা থাকে "বড় কাউকে ডাকো"। আপনি চাইলে পুরো একটা এরিয়া বা একটা স্কিল বাচ্চা অনুযায়ী অন-অফ করতে পারেন।
স্কুল কীভাবে আরো ব্যবহার করবে?
স্কুল পায় একটা ক্লাস অনুযায়ী ড্যাশবোর্ড: কয়টা চ্যালেঞ্জ শেষ, কয়টা খেলার ড্রিল, কয়টা বই পড়া হলো। কো-কারিকুলার কাজের রেকর্ড, কাগজ ছাড়া। উপরের "স্কুলের জন্য" অংশ থেকে আমাদের লিখুন।
স্কিল অডিট ডে কী?
উইকেন্ড ইভেন্ট, যেখানে বাসায় চ্যালেঞ্জ শেষ করা বাচ্চারা লাইভ করে দেখায়। ভেরিফায়াররা দেখেন, সার্টিফাই করেন, বয়স অনুযায়ী মেডেল আর র‍্যাংকিং দেন। টিকিট কিনে ঢুকতে হয়, ফাউন্ডিং ফ্যামিলিরা আগে ইনভাইট পান। স্ক্রিনের ব্যাজ সেদিন হাততালি হয়ে যায়।
বাচ্চার ডেটা কি সেফ?
বাচ্চা লগইন করে আপনার অ্যাকাউন্টের ভেতরের একটা প্রোফাইলে। পাবলিক প্রোফাইল নেই, অচেনা কেউ নেই, শেয়ারিং নেই। প্রুফের ছবি শুধু আপনি আর আমাদের ভেরিফিকেশন টিম দেখে, আর আপনি যখন খুশি ডিলিট করতে পারেন।

আজ রাতে ফোনটা রেখে বাচ্চা একটা ডিম সেদ্ধ করুক।

২ মিনিটে আরো সেট করুন। একসাথে একটা চ্যালেঞ্জ বাছুন। দেখুন, আপনার বাচ্চা কী পারে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

শুরু করতে ফ্রি · কার্ড লাগে না